ফুলবাড়ীতে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষপানে এক বৃদ্ধ (৬৫) আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা শহরের ভূমি অফিস সংলগ্ন কাচারী মাঠ প্রাঙ্গনে ঘটনাটি ঘটেছে। নিহত ওই বৃদ্ধের নাম পরিচয় এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে বৃদ্ধের আত্মহত্যার বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মোঃ এরশাদুল হক।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে অজ্ঞাত ব্যক্তিকে উপজেলা শহরের ভূমি অফিস সংলগ্ন কাচারী মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে অটোরিকশা যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও জানান, অজ্ঞাত ওই বৃদ্ধের মুখে ও শরীরে বিষের অধিক দুর্গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বিষ পানেই তিনি
আত্মহত্যা করেছেন। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষপানে অজ্ঞাত এক ব্যক্তির আত্মহত্যার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত এখনো জানা যায়নি।”

সুজন মোহন্ত/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর