অবৈধভাবে বালু উত্তোলন, ৪ ড্রেজার মেশিন ধ্বংস

ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে স্যালো মেশিন চালিত ৪টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতি প্রু এই অভিযান পরিচালনা করেন।

প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্বেও আইন অমান্য করে উপজেলার বিভিন্ন খাল বিল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কতিপয় অসাধু কিছু বালু ব্যবসায়ীরা। এতে করে উপজেলার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, কৃষিজমি, বসতবাড়ি ইত্যাদি হুমকির মুখে পড়েছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে উপজেলার শলিথা ও বাউতিপাড়া বিল থেকে ৪ টি স্যালো মেশিন চালিত ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করে।

অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা দ্রুত সটকে পড়ে। অভিযানকালে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতি প্রু বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর