গাংনীতে অধিক মুনাফার আশায় আগাম জাতের বাঁধা কপি চাষ

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের চাষীরা অধিক মুনাফার আশায় আগাম বাঁধা কপির চাষ করেছেন। আগাম জাতের কপি বাজারে প্রতিটি ১০০ টাকার বেশি মূল্যে বিক্রি হয়ে থাকে।

ইতোমধ্যে উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে ২৫০ হেক্টর জমিতে আগাম জাতের বাঁধা কপি চাষ করা হয়েছে। গত বছরের লক্ষ্য মাত্রার চেয়েও এবার অনেক বেশি চাষ হয়েছে।

কৃষকরা বলছেন, আগাম জাতের এই বাঁধাকপি চাষ করতে এক বিঘা জমিতে সেচ, সার, শ্রমিক, বীজ, কীটনাশকসহ অন্যান্য খরচ বাবদ ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়ে থাকে। আবহাওয়া অনুকুলে থাকলে, এক বিঘা জমি থেকে ১ লক্ষ টাকার বাঁধাকপি বিক্রি করা সম্ভব।

গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন আহমেদ ‘বার্তা বাজার’ কে জানান, কৃষকদের আগাম জাতের বাঁধাকপি চাষ করতে পরামর্শ দেয়া হয়েছে। এবং কপির যত্ন নিতে প্রতিনিয়ত খোঁজখবর ও পরামর্শ দিয়ে আসছি। প্রতি বছর আগাম জাতের বাঁধা কপি চাষ করে এ এলাকার কৃষকরা লাভবান হয়ে থাকেন। এবার আবহওয়া বেশ অনুকুলে রয়েছে। আশা করি কৃষকরা বেশ লাভবান হবে।

মাসুদ রানা/বার্তা বাজারে/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর