পাবনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ও অতি দরিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ

পাবনায় ঢেউটিন বিতরণ করছেন এমপি প্রিন্স। ছবি- বার্তা বাজার

পাবনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ও অতি দরিদ্রদের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পাবনা সদরের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের আব্দুর রব বগা মিয়া মিলনায়তনে এসব ঢেউটিন বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঢেউটিন বিতরণ করেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) কাওছার হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম প্রমুখ।

এসময় উপজেলার ৪১ টি পরিবারের মাঝে ৬৬ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লক্ষ ৯৮ হাজার টাকা প্রদান করা হয়।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *