জুনায়েদ বাবুনগরী আর নেই

হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থহায় তাকে হাটহাজারী মাদ্রাসা থেকে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়।

বাবুনগরীর নাতি বরকতুল্লাহ বাবুনগরী ও খাদেম এইচএম এ তথ্য নিশ্চিত করেছেন।

খাদেম এইচএম জুনায়েদ বলেন, চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ১২টা ৫০ মিনিটে আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেন।

হাটহাজারী মাদ্রাসা সূত্রে জানা যায়, বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর থেকেই বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার পরে অবস্থা গুরুতর হওয়ায় অ্যাম্বুল্যান্সযোগে দ্রুত হাসপাতালে নেওয়য়া হয়।

ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত জুনায়েদ বাবুনগরী এর আগেও বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত রোববার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গাড়িতে বসে করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন দেশের আলোচিত এই ইসলামী নেতা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর