গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে।
বাবুনগরীর সঙ্গে অ্যাম্বুলেন্সে থাকা খাদেম মাওলানা জুনায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এর ফলে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা।
দীর্ঘদিন ধরেই হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন বাবুনগরী। তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে হেফাজত।
বার্তা বাজার/নব