করোনা: রাজশাহী মেডিকেলে আরও ৯ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া ৯ জনের ৫ জন করোনা পজিটিভ ছিলো। তিন জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর একজন করোনা নেগেটিভ ছিলেন। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।

মৃত ৯ জনের মধ্যে পাবনার ৫ জন, রাজশাহীর ২ জন, নাটোর ও নওগাঁর ১ জন করে। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২৫৪ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩ টি।

মাহাবুল ইসলাম/ বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর