লজ্জা ভুলে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সবার আগের স্কোয়াড ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের লজ্জার পর এবার সেরা তারকাদের নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে অজিরা।

দলকে নেতৃত্বে দিবেন অ্যারন ফিঞ্চ। বাংলাদেশ সফরে না আসা ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স ও কেন রিচার্ডসন ফিরেছেন দলে।

দলে রয়েছেন একজন অনভিষিক্ত খেলোয়াড়। সবশেষ ভাইটালিটি ব্লাস্টে ৪৮.২৭ গড়ে দুই সেঞ্চুরিতে ৫৩১ রান করা উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ ইংলিস সরাসরি বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।

আগামী ২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ছাড়াও এ গ্রুপে অন্য প্রতিপক্ষরা হলো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাছাই থেকে উঠে আসা ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপ দল।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিনস (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন ও জশ ইংলিস।

রিজার্ভ: ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *