করোনায় আক্রান্ত ১ জন, পুরো দেশ লকডাউন

করোনায় ১ জন আক্রান্ত হওয়ার পরে নিউজিল্যান্ড জুড়ে লকডাউন। মঙ্গলবার (১৭ আগস্ট) রাত থেকে পুরো নিউজিল্যান্ড জুড়ে সতর্কতা লেভেল-৪ লকডাউন ঘোষণা করা হয়।

এ লকডাউন তিনদিন চলবে বলে জানা যায়। তবে তিনদিন চলবে অকল্যান্ড এবং করোম্যানডেল সিটিতে চার থেকে সাতদিন পর্যন্ত বহাল থাকবে।

আন্তর্জাতিক একটি গণমাধ্যম মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন করোনায় শনাক্ত ব্যক্তি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কায় কঠোর লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।

নিউজিল্যানেডর প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ‘‘ডেল্টাকে গেম চেঞ্জার বলা হয়েছে এবং এটি আসলেই তাই। এর অর্থ হলো এর বিস্তার বন্ধ করতে হলে আমাদের আবারও কঠোর ও দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি অন্য অঞ্চলে কী হয়েছে। এটাই আমাদের একমাত্র সুযোগ।’’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর