অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে ছাত্রলীগের তালা

ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের বিভাগীয় কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংগঠনের নেতাকর্মীরা বুধবার (১৮ আগস্ট) দুপুর দেড়টায় ওই কক্ষে তালা দেন।

তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও আনা হয় বলে জানা গেছে।

আসিফ নজরুলের কক্ষে তালা লাগানোর পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরা কক্ষের দরজায় ‘জামায়াত-শিবিরের এজেন্ট, আইএসআইয়ের পেইড এজেন্ট, দেশদ্রোহী ও জঙ্গিবাদ তালেবানদের দালাল’ হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন ফেস্টুন লাগিয়ে দেয়। ফেস্টুনে তার বিচার দাবি করা হয়।

এদিকে, বুধবার বিকেল পৌনে ৫টায় আসিফ নজরুলের তালাবদ্ধ ওই কক্ষে আরো একটি তালা ঝুলিয়ে দেয় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরাও।

তবে তার কক্ষে কে বা কারা তালা দিয়েছেন যে, এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন ড. আসিফ নজরুল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বিষয়টি অবগত হয়েছেন বলে জানিয়েছেন। তালা দেওয়ার কারণ খতিয়ে দেখতে আইন অনুষদের সহকারী প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর