পাহাড়ের ঢাল থেকে রকেট লাঞ্চারের ৫ গোলা উদ্ধার

বান্দরবান জেলার থানচি উপজেলার সীমান্ত অঞ্চল থেকে রকেট লাঞ্চারের ৫টি গোলা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে উপজেলার তীন্দু ইউনিয়নের মিয়ানমার সীমান্ত অঞ্চলের তীন্দু এলাকায় পাহাড়ের ঢাল থেকে এসব গোলা উদ্ধার করা হয়।

বিজিবি ও স্থানীয়রা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার তীন্দু ইউনিয়নের মিয়ানমার সীমান্ত অঞ্চলের তীন্দু এলাকায় পাহাড়ের অরণ্যে অভিযান পরিচলনা করেন বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মো. শরীফ উল আলমের নেতৃত্বে বিজিবির একটি দল। অভিযান পরিচলনার সময় পাহাড়ের ঢালুতে একটি পরিত্যক্ত আস্তানায় মাটির নিচে লুকানো অবস্থায় রকেট লাঞ্চারের ৫টি গোলা উদ্ধার করা হয়।

বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মো. শরীফ উল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সেনাবাহিনীর মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। বিস্ফোরকগুলো সন্ত্রাসী দল নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। ইতোপূর্বে থানচি, রুমাসহ আশপাশের এলাকাগুলো থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর