সাত কলেজের পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর

আগামী ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির স্থগিত ও আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা। সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার সময় কমিয়ে চার ঘণ্টা থেকে দুই ঘণ্টা করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রকের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ফরম ফিলাপ হয়েছে এমন পরীক্ষাগুলোর রুটিনও দুই থেকে তিন দিনের মধ্যে ঘোষণা হবে। যত দ্রুত সম্ভব সব পরীক্ষা শেষ করা হবে।

ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার আরো জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এর আগে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৪ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টা নেয়া হবে। ১ম ও ২য় বর্ষে যারা তিন বিষয়ে ফেল করেছে, তাদের শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আগামী রোববার সাত কলেজের টিকার তালিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর