ব্রাহ্মণবাড়িয়ায় ধান ক্ষেতে থেকে কিশোরীর মরদেহ

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ধানের জমি থেকে মুন্নি বেগম (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী কা নপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কিশোরী মুন্নী ওই এলাকার মোশাররফ হোসেনের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, বিকেলের দিকে স্থানীয়রা জমির পানিতে কিশোরীটিকে অচেতন অবস্থায় পেয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরীর শরীরে গুরুতর আঘাতের চিহ্ন তেমন পাওয়া যায়নি। আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। আশা করছি তদন্তে রহস্য উদঘাটন হবে।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *