দিল্লি ও কলকাতায় বিমানের ফ্লাইট ২২ আগস্ট থেকে চালু করছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সপ্তাহে দুদিন দিল্লিতে ও তিনদিন কলকাতা রুটে এ ফ্লাইট ছালু থাকবে।
বুধবার (১৮ আগস্ট) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইননেসর বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুদেশের মধ্যে থাকা এয়ার বাবল চুক্তির আওতায় এই ফ্লাইট শুরু হচ্ছে। এখন থেকে প্রতি রোববার ও বুধবার ঢাকা থেকে দিল্লিতে এবং প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে কলকাতায় ফ্লাইট পরিচালনা করা হবে।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে, ঢাকা থেকে দিল্লি ও কলকাতা গন্তব্যে কানাডার ডি হ্যাভিল্যান্ডের তৈরি করা অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। এ উড়োজাহাজগুলোতে হেপা ফিল্টার প্রযুক্তি আছে, যা মাত্র চার মিনিটেই উড়োজাহাজের ভেতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে। এ উড়োজাহাজের দুই আসনের মধ্যবর্তী স্থানে পর্যাপ্ত জায়গা আছে, সঙ্গে আছে এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা।
বার্তা বাজার/এসবি