দৌলতপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুর ১টায় উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৮) নামে দুই শিশু মৃত্যু হয়।

নিহত শিশু সিয়াম একই গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি জমাদারে মেয়ে।

চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান,বন্যার পানিতে বাড়ির আশপাশের জলাশয় ভরে উঠলে সেই পানিতে খেলতে গিয়ে দক্ষিণ খারিজারথাক গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে সিয়াম ও মনি জমাদারে মেয়ে ঝুমা আক্তার ডুবে যায়।

বাড়ির লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই এলাকার দুই শিশুর মর্মান্তিক এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এস. এম. সরোয়ার পারভেজ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর