পবিত্র আশুরা পালিত হবে আগামী শুক্রবার (২০ আগস্ট)। হিজরি মহররম মাসের ১০ তারিখ আশুরায় বাংলাদেশে সরকারি ছুটি থাকে। এবার শুক্রবার পড়েছে সাপ্তাহিক ছুটির দিন। এর কারণে বৃহস্পতিবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।
বুধবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নতুন একটি সার্কুলার জারি করে ছুটির বিষয়টি স্পষ্ট করেছে।
এদিকে, ১২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয় যে, আশুরার ছুটি বৃহস্পতিবারে নয়, শুক্রবার। ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আগামীকাল বৃহস্পতিবার খোলা থাকবে।
ওই বিজ্ঞপ্তি আরও বলা হয় যে, আগে আশুরার ছুটি বৃহস্পতিবার ঘোষণা করা হলেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী- আশুরার ছুটি শুক্রবার। এ কারণে এই ছুটি বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার পুনর্নির্ধারণ করা হলো।
বার্তা বাজার/এসবি