ফেনী জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে গত দুইদিনে আক্রান্ত ও উপসর্গে ২০ জনের মৃত্যু হয়েছে। তন্মধ্যে বুধবার (১৮ আগস্ট) ৯ জন ও মঙ্গলবার (১৭ আগস্ট) ১১ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৫ জন কোভিড পজিটিভ ও বাকীরা কোভিড উপসর্গে চিকিৎসাধীন ছিলেন।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি জানান, নতুন ২০ জনসহ বর্তমানে হাসপাতালের ১৫০ শয্যা কোভিড ইউনিটে ১২২ জন চিকিৎসাধীন রয়েছেন। ইনসেন্টিভ কেয়ার (আইসিইউ) ও এইচডিইও তে রয়েছেন ২০ জন। ১২২ জনের মধ্যে ৩০ জনের কোভিড পজিটিভ, বাকীরা উপসর্গ নিয়ে চিকিৎসারত রয়েছেন। এদের মধ্যে ১০৮ জন অক্সিজেন সেবা গ্রহণ করছে।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের কোভিড ইউনিটে ৯ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কোভিড পজিটিভ ছিলেন ৩ জন।
এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৯৭ জনের কোভিড শনাক্ত হয়েছে বলে জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট কোভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫৯২ জনে। তন্মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৭৫০ জন।
কামরুল হাসান ছিদ্দিকি/বার্তা বাজার/এসজে