জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস-২০২১’ উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে আজ বুধবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা কার্যালয়ে ১৫-আগস্ট সকল শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খানের সভাপতিত্বে ও সহ – সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.মইনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু,জেলা পরিষদ সদস্য আরজান বাদশা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি বদিয়ার রহমান মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলিনুর মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মুজিবুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কায়কোবাদ বিশ্বাস কবির,প্রচার সম্পাদক আল- আমীন বিশ্বাসসহ উপজেলা, ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাছিন জামান/বার্তা বাজার/এসজে