আবারো স্বেচ্ছাসেবক দলের অক্সিজেন বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা

নরসিংদীর জেলার মনোহরদীতে স্বেচ্ছাসেবক দলের অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে হামলার ঘটনার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে মনোহরদী উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। ভাঙচুর করা হয়েছে চ্যানেল আই এরং যমুনা টিভির গাড়ি ও ক্যামেরা।

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ হামলায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে। তাদের বলে, দুপুরে মনোহরদী বাসস্ট্যান্ডের পাশে অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠান চলাকালে অতর্কিত হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। কেড়ে নেয়া হয় সিলিন্ডার-মাস্ক। সংবাদ সংগ্রহের সময় চ্যানেল আইয়ের সাংবাদিকের ওপর হামলা চালায় তারা। ভাঙচুর করা হয় ক্যামেরা। সেই ছবি তোলার সময় হামলা হয় যমুনা টিভির ক্যামেরাপারসন ইসমাইল হোসাইনের ওপর। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে, সেখানেও ইসমাইলের ওপর হামলা হয়।

এ সময় যমুনা টিভির ক্যামেরা ভেঙে মেমোরি কার্ড ছিনিয়ে নেয় তারা। হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ আগস্ট) যশোর জেলা বিএনপির কার্যালয়ের হামলা চালায় ছাত্রলীগ নেতা কর্মীররা এ বিষয়ে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর