বিয়ে খেতে গিয়ে লাশ হলো ২ যুবক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মামুন (২৫) ও তারেক (২০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

বুধবার (১৮ আগস্ট) দুপুর একটার দিকে উপজেলার জাহাজমারা নলছিরা প্রধান সড়কে সৌদিয়া বাজারের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিরবিরি গ্রামের দিলাল উদ্দিনের ছেলে মো: মামুন (২৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মো: তারেক (২০)।

জানা যায়, মোটরসাইকেলযোগে উপজেলার চরকিং ইউনিয়নে বিয়েতে যাচ্ছিলেন তারা। পথে উপজেলার জাহাজমারা নলছিরা প্রধান সড়কের সৌদিয়া বাজারের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায় উভয়ই। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসাহলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।

হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

জিল্লুর রহমান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর