নুরের সংগঠন থেকে বহিষ্কার ৭ নেতা

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাত নেতাকে বহিষ্কার করে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ঢাকা যুব অধিকার পরিষদ।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের আহ্বায়ক মুহাম্মদ আতাউল্লাহ ও সদস্য সচিব মনজুর মোরশেদ মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত সাত নেতা হলেন- যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ফখরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন রুবেল, শায়লা শারমিন জেনী, আব্দুস সালাম, সদস্য সচিব আহমেদ ইসমাইল বন্ধন, যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরণ ও কার্যকরী সদস্য আহমেদ রুবেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুব অধিকার পরিষদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সব কার্যক্রম থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

আরেক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের কমিটি বিলুপ্তির ঘোষণার কথা জানায় ঢাকা যুব অধিকার পরিষদ।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি নুরুল হক নুর বলেন, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ গ্রুপ করেছিল তারা। তারা সেই গ্রুপিংকে কেন্দ্র করে কার্যালয়ে নানা ধরণের উচ্ছৃঙ্খল আচরণ করছিল। এ কারণে কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ অসম্মানিত হয়।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে নুর লিখেন, সংগঠন করতে চাইলে অবশ্যই নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও ভক্তি থাকতে হবে এবং শৃঙ্খলা মেনে চলতে হতে হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর