চট্টগ্রামের ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের বিআরডিবির প্রণোদনার ঋণ বিতরণ

চট্টগ্রামের করোনায় ক্ষতি গ্রস্হ ৯ জন উদ্যোক্তাদের মাঝে ১৪ লক্ষ টাকার প্রণোদনা ঋণ বিতরণ করেছে পাচঁলাইশ থানা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তন থেকে এ প্রণোদনা ঋণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান (এনডিসি)।

ঋণ বিতরণ অনুষ্ঠানে বিআরডিবির উপ-পরিচালক মোরশেদ আলমরে সভাপতিত্বে ও পাচঁলাইশ থানা পল্লী উন্নয়ন অফিসার মহসিন রেজারে সঞ্চালনায় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির প্রতিফলন হলো গ্রামকে শহরে রূপান্তর করা। অর্থাৎ শহরের সব ধরনের সুবিধা ও উন্নয়নের প্রবহমান ধারা গ্রামে পৌঁছে দেয়া।করোনায় ক্ষতি গ্রস্হ চট্টগ্রামের ১৬ টি উপজেলায় ২৮৫ ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মাঝে ৪% সুদে ২ বছর মেয়াদে পরিশোধ যোগ্য প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।

সুমন শাহ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর