করোনা দূর্যোগকালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ পুস্তক ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও অনুদান বরাদ্ধের দাবিতে সারাদেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাটেও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
বুধবার (১৮ আগস্ট) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক বরাবর এ স্বারকলিপি দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জয়পুরহাট জেলা শাখার সভাপতি হবিবর রহমান, সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক নুর আলম নয়ন, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মোস্তফা জনি, কোষাধ্যক্ষ গোলাম কিবরিয়া, নীতিমালা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সামিউল ইসলাম বাবুসহ সংগঠটির আরো সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, করোনাকালে তাদের হয়ে যাওয়া ক্ষতি পুষিয়ে শীঘ্রই ব্যবসায় ফিরতে পারবেন।
মিলন রায়হান/বার্তা বাজার/এসজে