প্রতারণার মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন মেলেনি

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা প্রতারণা মামলায় জামিন পাননি আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে হেলেনার আইনজীবী জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী শফিকুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

এর আগে গতকাল মঙ্গলবার পল্লবী থানার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পান হেলেনা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এ জামিন মঞ্জুর করেন।

গত ২৯ জুলাই (বৃহস্পতিবার) হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনোর সরঞ্জাম, বৈদেশিক মুদ্রা, হরিণের চামড়া ও চাকু জব্দ করে র‍্যাব।

ওইদিন রাত ২টা থেকে রাত ৪টা পর্যন্ত মিরপুর-১১ নম্বরের এ ব্লকের তিন নম্বর রোডে জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযান চালিয়ে অনুমোদনহীন জয়যাত্রা টেলিভিশন স্টেশন সিলগালা করে এবং অবৈধ মালামাল জব্দ করে র‍্যাব।

পরদিন শুক্রবার (৩০ জুলাই) গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক, বন্যপ্রাণী সংরক্ষণ ও টেলিযোগাযোগ আইনে তিনটি মামলা হয়। এই তিন মামলায় তার ১৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর