মিরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কুষ্টিয়ার মিরপুরে গলায় ফাঁস দিয়ে ছাহেরা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (১৮ আগস্ট) সকালে মিরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড আদর্শপাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছাহেরা একই এলাকার ছায়েদ মালিথার মেয়ে ও বীজনগর গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী।

এ বিষয়ে স্থানীয়রা জানান, সকালে নিজের কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে মিরপুর থানায় যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফজলুল করিম টুটুল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর