জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিল শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়।

ফল পুনর্মূল্যায়নের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাদের বিক্ষোভের কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সকালে শিক্ষার্থীরা এই বিক্ষোভ শুরু করেন।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানান, অনেকে স্ব-শরীরে পরীক্ষা দিলেও জাতীয় বিশ্ববিদ্যালয় তাদেরকে দেখিয়েছে অনুপস্থিত। আবার অনেকে চতুর্থ বর্ষের ১০টি কোর্সের মধ্যে ৯টিতে প্রথম শ্রেণি পেলেও অপেক্ষাকৃত সহজ বিষয় যেমন, সাংগঠনিক আচরণ, প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদিতে গণহারে ফেল দেখানো হয়েছে। এই হতাশাজনক ফলাফল আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

তবে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান জানান, শিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে এই ফল প্রকাশ করা হয়েছে। এটা পরিবর্তনের কোনো সুযোগ নেই। তিনি শিক্ষার্থীদেরকে আন্দোলন না করে বাসায় ফেরার পরামর্শ দেন।

প্রসঙ্গত, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল গত ২০ জুলাই প্রকাশ করা হয়। এতে কৃতকার্য হয় ৭২ শতাংশ। বাকি ২৮ শতাংশ অকৃতকার্য হয়। অকৃতকার্যের তালিকায় প্রায় ২৪ হাজার শিক্ষার্থূ রয়েছে।

বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *