আফগানিস্তানের হিন্দু, শিখদের পাশাপাশি দেশটির সাধারণ মানুষদের আশ্রয় দেওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রিপরিষদের এক বিশেষ বৈঠকে এ কথা জানান মোদি।
বৈঠকে মোদি বলেন, ভারত অবশ্যই আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দু ও শিখদের আশ্রয় দেবে। একইসঙ্গে যেসব আফগান ভাইবোনেরা আমাদের সাহায্যের জন্য তাকিয়ে আছেন তাদের প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিতে হবে।
জানা গেছে, দূতাবাস বন্ধ থাকায় আফগান নাগরিকদের জন্য বিনামূল্যে ই-ভিসা পরিসেবা চালু করা হয়েছে। সেই ভিসার মাধ্যমে আফগান নাগরিকরা ভারতে আসার জন্য আবেদন জানাতে পারবেন। প্রাথমিকভাবে ৬ মাস মেয়াদের ভিসা দেওয়া হবে। ভারতে আসতে ইতোমধ্যে ১ হাজার ৬৫০ জন আফগান নাগরিক আবেদন করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বার্তা বাজার/নব