টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‍্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী। ছবি- বার্তা বাজার

টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াবাসহ হাফিজুর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার সল্লা বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হাফিজুর উপজেলার বেড়ীপটল পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে কালিহাতী উপজেলার সল্লা বাজারে অভিযান পরিচালনা করে হাফিজুর নামে এক মাদক ব্যবসায়ীকে এক হাজার চারশত পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক ইয়াবা কালিহাতী উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

হাসান সিকদার/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *