মৃত্যুর গুজব ছড়িয়ে প্রতিপক্ষের বাড়িঘরে লুটপাট
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামে বকসী বাড়িতে মৃত্যুর গুজব ছড়িয়ে প্রতিপক্ষের বাড়ি ঘরে ব্যাপক হামলা ও ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবাসে যাওয়ার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গত পহেলা আগস্ট রাতে সদর উপজেলার ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামে বকসি বাড়ির আকতার হোসেনের উপর হামলা করে স্থানীয় হামদু মিয়া ও তার সমর্থকরা। এই ঘটনায় ৪ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আকতার হোসেনের স্ত্রী মুন্নী আক্তার বাদী একটি মামলা দায়ের করেন।
এই মামলায় পুলিশ কোন আসামী গ্রেপ্তার না করে উল্টো ১২ আগস্ট রাতে হামদু মিয়ার স্ত্রী কোহিনূর বেগম বাদী ৯ জনকে আসামী করে একটি কাউন্টার মামলা করলে পুলিশ তা গ্রহণ করে। এরপর আসামীরা প্রকাশ্যে এলাকায়এসে ঘুরাঘুরি শুরু করে।
আকতার হোসেন কেন থানায় মামলা করল এজন্য হামদু মিয়া তার সমর্থকদের নিয়ে সোমবার (১৬ আগস্ট) সকালে তার বাড়িতে অর্তকিত হামলা করে। পরবর্তীতে এই নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে হামদু মিয়াসহ উভয়পক্ষের ৫/৭ জন আহত হয়। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে হামদু মিয়া মারা গেছে এই গুজব ছড়িয়ে স্থানীয় জয়নল মিয়া, শফিকুল ও কামালের নেতৃত্বে ১৫/২০ আকতার হোসেনের সমর্থকদের বাড়িতে হামলা, ভাংচুর ও ব্যাপক লুটপাট করে।
আকতার হোসেন জানান, কোনো কারণ ছাড়াই আমার সমর্থকদের বাড়ি হামলা ভাংচুর ও লুটপাট করা হয়। তাদের দাবি হামদু মিয়া মারা গেছে। অথচ হামদু মিয়া সদর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার রাতে গিয়ে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে হামদু মিয়া ভর্তি আছেন।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, উভয়পক্ষের মামলা আছে। আসামীদের
গ্রেপ্তারের আমাদের অভিযান অব্যাহত আছে।
রাসেল আহমেদ/বার্তা বাজার/এসজে