পরীমনির জামিন শুনানি আজ

মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানি আজ।

বুধবার (১৮ আগস্ট) ঢাকার মুখ্য মহানগন হাকিম রেজাউল করিম চৌধুরীর আদালতে এ শুনানি হবে।

এর আগে গত সোমবার (১৬ আগস্ট) একই আদালতে পরীমনির জামিন আবেদন করেন পরীমনির আইনজীবী মজিবুর রহমান। পরে আদালত শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র‍্যাব। এ ঘটনায় পরের দিন র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে।

এরপর ৫ আগস্ট পরীমনির চারদিন ও ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুই দফায় রিমান্ড শেষে ১৩ আগস্ট তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর