সিলেটে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৫৭ জনের।

বুধবার (১৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়।

গত ২৬ ঘণ্টায় শনাক্ত ৩৫৭ জনের মধ্যে সিলেট জেলায় ২১৬ জন, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ৩৭ জন এবং মৌলভীবাজারে ৩২ জন রয়েছেন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ১৭ জনের মধ্যে ১ জনই সিলেট জেলার এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়।

এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪৯ হাজার ৬২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৯১৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৭ হাজার ৭৯৫ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর