২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

রোববার তালেবান বিদ্রোহীরা কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপরই দেশ ছাড়তে শুরু করেন আফগানরা। কাবুল বিমানবন্দরে ভিড় করেন তারা।

এরপর বিশ্বের ৬০টিরও বেশি দেশকে আফগানদের আশ্রয় দিতে অনুরোধ জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেই অনুরোধে ২০ হাজার আফগানকে আশ্রয় দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য।

মঙ্গলবার বরিস জনসনের প্রশাসন এই প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে ২০ হাজার আফগান নাগরিককে দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে।

প্রথম বছর যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন ৫ হাজার আফগান নাগরিক। এ ছাড়া ৫ হাজার আফগান দোভাষী ও যুক্তরাজ্যের হয়ে কাজ করা কর্মীদেরও দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে। এরপর ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে।

এর আগে ২ হাজার আফগান শরণার্থীকে সাময়িক আশ্রয় দিতে রাজি হয়েছে উগান্ডা। যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগান শরণার্থীদের আশ্রয় দিতে উগান্ডা রাজি হয়েছে বলে জানা গেছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর