‘আমরা বিশ বছর আগের তালেবান নই’

তালেবানের ২০ বছর আগের দৃষ্টিভঙ্গির সাথে এখনের বিস্তর পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। মঙ্গলবার (১৭ আগস্ট) কাবুল দখলের পর প্রথমপবারের মত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, বিশ বছর আগেও আমাদের দেশ মুসলিম রাষ্ট্র ছিল। আজও আছে। কিন্তু অভিজ্ঞতা, পরিপক্কতা এবং দৃষ্টিভঙ্গির বিচারে বিশ বছর আগের তালেবানের সাথে আজকের তালেবানের বিশাল তফাত রয়েছে।

তিনি বলেন, আমরা এখন যেসব পদক্ষেপ নেব তার সাথে সেসময়কার তফাত রয়েছে। এটা বিবর্তনের ফসল। আফগানিস্তানের মাটি কারো বিরুদ্ধে ব্যবহার হবে না

আফগানিস্তান আল-কায়দা যোদ্ধাদের আশ্রয়স্থল হয়ে ওঠার ঝুঁকি আছে কিনা সাংবাদিকরা এ প্রশ্ন করলে মুজাহিদ বলেন আফগানিস্তান কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘাঁটি হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি। সূত্র-বিবিসি বাংলা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর