আফগানিস্তানের বৈধ ও সাংবিধানিকভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিজের নামই ঘোষণা করেছেন আশরাফ ঘানি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।
মঙ্গলবার (১৭ আগস্ট) এই টুউইট বার্তায় নিজেই এই ঘোষণা দেন।
আমরুল্লাহ সালেহ লিখেন, আফগানিস্তানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের মৃত্যু, অনুপস্থিতি, পদত্যাগ বা পলায়নের ক্ষেত্রে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়ে যান। আমি এখন নিজের দেশেই আছি। আমি বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট। সব নেতার সমর্থন ও মত নেওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছি।’
এর আগে রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের প্রবেশের পর বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে আমরুল্লাহ সালেহ দেশ ছেরে পালিয়েছেন।
বার্তা বাজার/এসজে