বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিক ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গণভোজের আয়োজন করেছে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের একাংশ।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে একাধিক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও গণভোজ অনুষ্ঠিত হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষ হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম সেলিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ উল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আবু হানিফ খান, শ্রমিকলীগ নেতা আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা প্রভাষক জুলহাস শাহিন প্রমুখ।
এর আগে ১৫ আগস্টেও মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের একাংশ জাতীয় শোক দিবস পালন ও গণভোজের আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, ছাত্রলীগ নেতা মশিউর রহমান মর্তুজা প্রমুখ।
শাহজাহান/বার্তা বাজার/এসজে