পিকআপে মিললো সাত কেজি গাঁজা

ফরিদপুরের ভাঙ্গায় সাত কেজি গাঁজাসহ একটি পিকআপ ও একটি মোটরসাইকে আটক করেছে পুলিশ। উপজেলার পূর্ব হাসামদিয়া গ্রামের ঢাকা-মাওয়া মহাসড়কের উত্তর পাশে একটি ফিলিং স্টেশনের বাউন্ডারির মধ্য থেকে এসব উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাত ১১ টায় ভাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভাঙ্গার পূর্ব হাসামদিয়া গ্রামের সুগন্ধা ফিলিং স্টেশনে রাখা একটি পিকআপে গাঁজা আছে। উক্ত গাঁজা ভাগ বাটোয়ারা করা হবে এমন সংবাদে ভাঙ্গা থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে ৭ কেজি গাঁজাসহ পিকআপটি আটক করে পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে তাদের ফেলে যাওয়া পিকআপ এবং মোটরসাইকেল সম্পর্কে জানতে চাইলে তারা ইয়াদ আলী খয়রাতি ওরফে কুটি খয়রাতি (৪৮) নামে একজনের নাম জানায়। সে উপজেলার ভাঙ্গা থানার হাজারহাটি গ্রামের মৃত সত্তার খয়রাতির ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার (১৭ আগস্ট) এসআই সুমন মিয়া বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ১৫।

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, ‘উপস্থিত লোকদের সামনে পুলিশ পিকআপটি তল্লাশি করে পিকআপের কেবিনের ওপর বিশেষ কৌশলে বানানো বক্স হতে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ টি বান্ডিলে সর্বমোট সাত কেজি গাঁজা উদ্ধার করে। পরে গাঁজাসহ একই সাথে পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়। এসংক্রান্ত একটি মামলা হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর