কাবুল তালেবানের অধীনেই বেশি নিরাপদ: রাশিয়া

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মধ্য দিয়েই দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবাদ বিদ্রোহীরা। রাজধানী কাবুল তালেবানের অধীনেই নিরাপদ মনে করছেন দেশটিতে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভ।

তিনি জানান, তালেবানরা কাবুল দখলের পর প্রথম ২৪ ঘণ্টায় শহরটিকে যতটা নিরাপদ করে তুলেছে, এর আগে আফগানিস্তানের কোনো প্রশাসনের অধীনে কাবুল এতটা নিরাপদ ছিল না।

সোমবার মস্কোর ইখো মস্কভি রেডিও স্টেশনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত তালেবানরা যে আচরণ করেছে তাতে তাদের মনোভাব ভালো, ইতিবাচক ও যথাযথ। গতকাল গনির শাসন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ওই পরিস্থিতিতে ক্ষমতায় কেউ না থাকার সুযোগে লুটেরা রাস্তায় নেমে আসে।

তিনি আরও জানান, রোববার প্রথমে তালেবানের নিরস্ত্র ইউনিট রাজধানী কাবুলে প্রবেশ করে এবং সরকার ও মার্কিন বাহিনীকে তাদের অস্ত্র জমা দিতে বলে। পরে গনি পালিয়ে গেলে এক পর্যায়ে সশস্ত্র মূল ইউনিটগুলো ভেতরে প্রবেশ করে।

তালেবান যোদ্ধারা রাশিয়ার দূতাবাসের বাইরে রয়েছে এবং তাদের সঙ্গে মঙ্গলবার দূতাবাসের নিরাপত্তা নিয়ে কথা হবে বলেও জানান তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর