গোলাপগঞ্জে মধ্যপ্রাচ্য প্রবাসীদের উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

সিলেটে গোলাপগঞ্জে মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের মাঝে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার পৌর অডিটোরিয়ামে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে হাফিজ মো. কামরুল ইসলামের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের পরিচালনা কমিটির সদস্য রুম্মান আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফা বেগম, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পরিষদের সহসাংগঠনিক সম্পাদক হামিম মিয়া, সুলেমান আহমদ, শেখ সাগর, সুলতান আহমদ, রাজু আহমদ রাজু।

উপস্থিত ছিলেন পরিচালনার কমিটির সদস্য জাকারিয়া আহমদ, সাংবাদিক ফাহিম আহমদ, সাইদ হাসান ডেনি, জামিল আহমদ, সেজাউল করিম তাজু প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার শতাধিক অসহায় মানুষের মাঝে সিলিং ফ্যান বিতরণ করা হয়।

ফাহিম আহমদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর