উত্তরখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে এমপি হাবিব
রাজধানীর উত্তরখান থানাধীন চামুরখান এলাকায় আগুনে পুড়ে যাওয়া দু’টি পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান।
সোমবার (১৬ আগস্ট) রাতে অগ্নিকাণ্ডে পুড়ে যায় চামুরখান এলাকায় মোঃ মোহদ আলী ও মোঃ মতিউর রহমান (মতি) দুই ভাই এর বসতবাড়ি। খবর পেয়ে ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এমপি। এ সময় তার সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
উল্লেখ্য, এমপি হাবিব হাসান নির্বাচিত হওয়ার আগে থেকেই উক্ত এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বেশ আস্থা অর্জন করেছেন বলেন স্থানীয়রা জানান।
বার্তা বাজার/এসজে