আফগান ইস্যুতে মহত্ত্ব দেখালো উগান্ডা

তালেবান বিদ্রোহীরা আফগানিস্তানের রাজধানী কাবুলের দখলের পর দেশ ছাড়তে শুরু করেছেন আফগানরা। আফগান শরণার্থীদের জায়গা দিতে যুক্তরাষ্ট্র বেশ কিছু দেশকে অনুরোধ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের অনুরোধে ২ হাজার আফগান শরণার্থীকে সাময়িক আশ্রয় দিতে রাজি হয়েছে উগান্ডা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

উগান্ডার ত্রাণ, দুর্যোগ প্রস্তুতি এবং শরণার্থীবিষয়ক জুনিয়র মন্ত্রী এস্থার আনিয়াকুন দাভিনিয়া বলেন, আফগানিস্তানের শরণার্থীদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনিকে অনুরোধ জানানো হয়। তিনি ২ হাজার আফগান শরণার্থীকে উগান্ডায় আনার অনুমতি দিয়েছেন।

‌তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকার আফগানিস্তানের শরণার্থীদের অন্যত্র পুনর্বাসন করার আগে তিন মাসের জন্য তারা উগান্ডায় থাকবেন।

তবে কবে থেকে আফগান শরণার্থীরা উগান্ডায় পৌঁছাতে শুরু করবেন সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর