শিবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজহারুল মোল্লার দাফন
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের অষ্টআনী গ্রামে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহারুল হক মোল্লার দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ আগষ্ট) বেলা ৩ টার দিকে উপজেলার অষ্টআনাী সরকারি বিদ্যালয়ের প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহারুল হক মোল্লাকে গার্ড অব অনার দেওয়া হয়।
শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ খান তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় শিবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদসহ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
সহকারী কমিশনার শাহরুখ খান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধার জানাযায় গ্রামের সকল শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন
রেজাউল করিম/বার্তা বাজার/এসজে