১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
২০০৫ সালে ১৭ আগস্টে সারা দেশে জঙ্গি গোষ্ঠির সিরিজি বোমা হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আবদুল খালেক বাবুল, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ২০০৫ সালে ১৭ আগস্ট তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারে প্রত্যক্ষ মদদে সারা দেশে জঙ্গীবাদী গোষ্ঠির সিরিজি বোমা হামলা হয়েছিল। তারা এই দেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।
এসময় বক্তরা এই ঘটনার বাকি মামলা গুলোর দ্রুত চার্জসিটসহ প্রতিটি মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়নের দাবি জানান।
রাসেল আহমেদ/বার্তা বাজার/এসজে