যশোরে জেলা বিএনপি কার্যালয়ে সন্ত্রাসী হামলা

যশোরে জেলা বিএনপির কার্যলয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় ভাংচুরও চালিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার(১৬ আগস্ট) দুপুর ১২ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলুসহ ১৫ নেতাকর্মী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। এসময় সন্ত্রাসীরা বিএনপি কার্যালয়ে থাকা ১০টি মোটরসাইকেল ও ২টি ল্যাপটপ-টেলিভিশন ভাংচুর করে।

এদিকে, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম ও ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বার্তা বাজারকে বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের আটকের অভিযান ইতোমধ্যে শুরু করা হয়েছে।

এ্যান্টনি দাস অপু/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর