গাইবান্ধায় মাদক মামলায় এক যুবককে মৃত্যুদন্ড প্রদান
গাইবান্ধায় মাদক মামলায় এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক মঙ্গলবার এ রায় প্রদান করেন।
এছাড়াও মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মামলায় অপর তিন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী পারভেজ জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ধরমপুর গ্রামের শামীম আলমের ছেলে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ নভেম্বর জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রিবাহী মিনিবাসে তল্লাসী চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইন সহ পারভেজকে আটক করে র্যাব। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আরও তিনজনকে আটক করা হয়।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স। অপরদিকে আসামী পক্ষের আইনজীবীরা রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদলতে আপিল করার ঘোষনা দিয়েছেন।
সুমন মিয়া/বার্তা বাজার/এসবি