বার্তা বাজারে সংবাদ প্রকাশ: সহায়তা পেল বেদে সম্প্রদায়
করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র বেদে জনগোষ্ঠীর মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় প্রায় ২০০ টি অসহায় দুস্ত ও বেদে পরিবারে মাঝে এ সহায়তা প্রদান করেন সিদীপ সংস্থাটি।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীঞ্জের শুভাঢ্যা, তেঘুরিয়া ও আব্দুল্লাপুর এলাকায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারে ঘরে ঘরে গিয়ে এ সহায়তা পৌছে দেয়া হয়। বিতরণকৃত ত্রাণ এর প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তৈল, আলু, পেয়াজ, লবন ও স্বাস্থ্য সুরক্ষা সামাগ্রী ইত্যাদি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ ও কেরানীগঞ্জ মডেল এর সহকারী কমিশানার (ভূমি) মোঃ ইকবাল হাসান সার্বিক সহযোগীতা করেন। এসময় সিদীপ এর উপস্থিত ছিলেন. ডিষ্ট্রিক ম্যানেজার মোঃ আব্দুস সামাদ, এরিয়া ম্যানেজার মোঃ এনামুল হক এবং সিদীপ এর ভারপ্রাপ্ত ম্যানেজার মোঃ বাহার আলী ও আরা অনেক সহকর্মী।
ত্রাণ সহায়তা পেয়ে বেদে স¤প্রদায়ের মোঃ ইরেজ্জল বলেন, লকডাউনের আগে একটা কারখানায় কাজ করতাম। সেখানে যা টাকা পেতাম তাতে কোনরকম ভাবে চলতাম। কিন্তু লকডাউনের কারণে আমাদের এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকতে হতো। তাই করুন অবস্থার মধ্যে আছি। কেউ কোনো সহায়তা নিয়ে আমাদের পাশে দাঁড়ায় নাই। আজকের এই বিপদের দিনে উপজেলা নির্বাহী অফিসার আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাই ত্রাণ পেয়ে আমার অনেক খুশী।
সহায়তা পেয়েছেন পপি নামে এক নারী বলেন, আমার ঘরে কাজ করার মতো বেটা নাই। আমাগও কেউ বাসা বাড়িতে কাজে নেয় না। মানুষের কাছে হাত পেতে যা সাহায্য পেতাম তা দিয়েই কোনরকম খেতাম। কিন্তু লকডাউনের কারণে ঘর থেকেও বেড় হতে পারিনি। আমি খুব অসুস্থ, আমার শরীরটা ভালো না। তাই চলতেও অনেক কষ্ট হয়। এই খাবার পাইয়া আমি অনেক খুশী হইছি। আমার অনেক উপকার হইছে। আল্লাহ স্যারদের ভালো করুক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ বলেন, পত্রিকায় একটি প্রতিবেদনের পর সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) নামে একটি সংস্থা এগিয়ে এসছে তাদের পাশে। সাথে থেকে ত্রান ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছি ক্ষতিগ্রস্থদের ঘরে ঘরে গিয়ে।
উলেখ্য, ‘লকডাউনে কেরানীগঞ্জে কষ্টে জীবনযাপন করছে বেদে সম্প্রদায়’ শিরোনামে বার্তা বাজার অনলাইন নিউজ পোর্টালে ৩১ জুলাই একটি সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের সহযোগীতায় মহামারি করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে এগিয়ে আসে সংস্থাটি।
রানা আহমেদ/বার্তা বাজার/এসবি