আফগান শরণার্থী আশ্রয় দেওয়ার পরিস্থিতি নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কিছু আফগানকে সাময়িকভাবে আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র আমাদের অনুরোধ করেছে। আমরা তাদের বলেছি, আশ্রয় দিতে পারলে আমরাও খুশি হতাম। তবে আমরা এরইমধ্যে ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আর কোনো শরণার্থীকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি আফগানিস্তানে জনগণের সরকার হয় তাহলে আমরা তাদের সঙ্গে থাকব। আফগানিস্তানের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে এবং সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।

এ সময় বিদেশের মিশনগুলোতে পাসপোর্ট সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট অধিদপ্তর পাসপোর্ট সরবরাহ করে। তবে প্রিন্ট করতে না পারায় এই সংকট সৃষ্টি হয়েছে। এখন আবার প্রিন্টিং শুরু হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর