পাংশাতে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন

পাংশাতে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: বার্তা বাজার

সারাদেশের ন্যায় রাজবাড়ীর পাংশাতেও ভয়াল ১৭ই আগস্ট উপলক্ষে মানববন্ধন ও কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে মঙ্গলবার (১৭ আগস্ট) কালিবাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক ফরহাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ যুবলীগ, ছাত্রলীগের ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছর আজ মঙ্গলবার। ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এই হামলায় নিহত হন দুজন এবং আহত হন দুই শতাধিক ব্যক্তি। হামলা চালানো হয় সুপ্রিম কোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, বাংলাদেশে থাকা মার্কিন দূতাবাস, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেস ক্লাব ও সরকারি-আধা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে। মুন্সীগঞ্জ জেলা বাদে দেশের ৬৩ জেলায় বেলা ১১টায় সিরিজ বোমা হামলা চালায়। দেশের ৪৫০টি স্থানে পাঁচ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *