কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নদীতে নৌকা ডুবে মোবারক হোসেন (২১) নামের অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ১২ টার দিকে দক্ষিণ চরটেকি ব্রহ্মপুত্র নদে নৌকা ডু্বে ওই কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।
তিনি উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামের মোঃ বকুল ব্যাপারীর একমাত্র ছেলে ও পাকুন্দিয়া সরকারি কলেজের অনার্স পড়ুয়া ছাত্র।
জানা গেছে, উপজেলার দক্ষিণ চরটেকি ব্রহ্মপুত্র নদে নৌকা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে গোসল করতে যায়। এসময় তাঁর সাথে ৪ জন কে নিয়ে ব্রহ্মপুত্র নদের মধ্যে নৌকা ডুবে যায়। পরে সাঁতার কেটে চারজন উপরে উঠে, মোবারক হোসেন নদীর পাড়ে না আসায় বাড়ির লোকজনকে জানায়।
এরপর স্থানীয় লোকজন ও স্বজনরা উদ্ধারের চেষ্টা করে খোঁজে না পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের অভিযান পরিচালনা করে নদীতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার জাহান জানান, এ ঘটনা শুনার পর ফায়ার সার্ভিস কে খবর দেই, পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে, এখনও অভিযান চলমান।
হুমায়ুন কবির/বার্তা বাজার/এসবি