জিয়া বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী : নিখিল

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতেই ২০১৫ সালের ১৭ই আগস্ট সারাদেশে বোমা হামলা চালিয়েছিল। এ হামলার জন্য বিএনপি জামাত দায়ী। বিএনপি জামাত চেয়েছিল বাংলাদেশ তালেবান রাষ্ট্র হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ আজ জঙ্গিবাদ মুক্ত দেশ হয়েছে।

সিরিজ বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোডে জেলা যুবলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মূল পরিকল্পনাকারী বলেও মন্তব্য করেন তিনি।

জেলা যুবলীগের সভাপতি এডঃ শাহানুর ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডঃ মামুনুর রশীদ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কার্যনির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এডঃ সিরাজুল ইসলাম ফেরদৌস, সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক রাকিব আহমেদ, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান, যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস, এমরান হোসেন, মাসুদ, শাহ আলম কিরন প্রমুখ।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর