মেহেরপুরে তালের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে তালের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের একটি রাস্তায় তালের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপণের অগ্রাধিকার প্রকল্পের সাথে সামঞ্জস্য রেখে বনায়ন মেহেরপুর শাখা ১ হাজার তালের চারা রোপণের কার্যক্রম হাতে নেয়। তারই অংশ হিসাবে এ রোপণ কার্যক্রম শুরু করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তালের চারা রোপণের উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃটিশ আমেরিকান টোবাকোর রিজিওনাল ম্যানেজার ফাহাদ তালুকদার ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, গাংনী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে-নজরুল ইসলাম ও মনিরুজ্জামান, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভির মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেন, মেহেরপুর জেলা পরিষদের সদস্য তৌহিদ মুর্শেদ অতুল বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, হিন্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুজ্জামান, বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবু, যুবলীগ নেতা সুজন আলী প্রমুখ।

এদিকে, বনায়ন-মেহেরপুর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে ৫০ লক্ষ গাছের চারা বিনামূল্য বিতরণেল কার্যক্রম হাতে নেয়। তারই অংশ হিসাবে মেহেরপুরে চারা রোপণের কার্যক্রম অব্যাহত রেখেছে।

মাসুদ রানা/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর